প্রশ্ন: আমাদের ইমাম সাহেব বিতর নামাজের শেষ রাকাতে দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে যান। এবং মুক্তাদীদের লোকমা দেয়ার পর পুনরায় দাঁড়িয়ে দোয়া কুনুত পড়েন। শেষে সিজদায়ে সাহু করেন। এমতাবস্থায় নামায আদায় হয়েছে কী?
উত্তর: উল্লেখিত সূরতে ইমাম সাহেবের রুকু থেকে পুনরায় দাঁড়ানোর প্রয়োজন ছিল না বরং শেষে সিজদায়ে সাহু করে ফেলাই যথেষ্ট ছিল। কিন্তু পুনরায় দাঁড়িয়ে দোয়ায়ে কুনুত পড়ার কারণে নামাজ নষ্ট হয়নি ; সিজদায়ে সাহুর কারণে নামাজ আদায় হয়ে গিয়েছে।
সূত্র: ফাতাওয়া শামী: ৪৬১
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)