প্রশ্ন: আইয়ামে তাশরিকে ফরজ নামাযের সালাম ফেরানোর পর তাকবিরে তাশরিক কতবার পড়তে হয়?
উত্তর: ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর ১ বার তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। হাদীসে ১ বার পড়াই প্রমাণিত আছে। ১ বারের বেশি পড়া ফুকাহাগণ খিলাফে সুন্নাত বলেছেন।
মাজমাউল আনহার ১/২৬০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)