প্রশ্ন: বাসাবাড়ি, দোকান ইত্যাদির জন্য রাখা এডভান্স তথা সিকুরিটি মানির উপর কি কুরবানী আসবে? আসলে কার উপর আসবে?
উত্তর: হ্যাঁ, যে এডভান্স জমা রেখেছে তার উপর কুরবানী আসবে। এডভান্স টাকা আমানতের হুকুমে।
সূত্র: ফাতাওয়া শামি ৬/৩১২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)