প্রশ্ন: কোন গোরুর যদি একটি স্তনের দুধ শুকিয়ে যায় তাহলে কি সেটি দিয়ে কুরবানী হবে?
উত্তর: গরু, মহিষ এবং উটের যদি অন্তত দুইটি স্তন না শুকায় তাহলে কুরবানী জায়েজ। সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় যেহেতু একটি স্তনে দুধ আসে না, তাই এ পশু দ্বারা কোরবানি জায়েজ হবে।
সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)