সুন্নতে মুয়াক্কাদাহ ও সুন্নতে গায়রে মুয়াক্কাদা নামাযের মধ্যে পার্থক্য

প্রশ্ন : সুন্নতে মুয়াক্কাদা ও সুন্নাতে গাইরে মুয়াক্কাদার  মধ্যে পার্থক্য কী?

উত্তর: সুন্নতে মুয়াক্কাদা এমন আমল যা রাসূল সা. ওজর ব্যতীত কখনো ত্যাগ করেননি, আর সুন্নাতে গাইরে মুয়াক্কাদা সেসব আমল যা রাসূল সা. বিনা ওজরেও কখনো কখনো ছেড়েছেন। উম্মতের জন্য সুন্নাতে মুয়াক্কাদা বিনা ওজরে ছেড়ে দেওয়া নাজায়েজ, কিন্তু সুন্নাতে গাইরে মুয়াক্কাদা বিনা ওজরে ছাড়লেও গুনাহ হবে না, আদায় করলে সওয়াব হবে। 

সুন্নতে গাইরে মুয়াক্কাদা নফলের হুকুমে। তাই ৪ রাকাত বিশিষ্ট সুন্নতে গাইরে মুয়াক্কাদার প্রতি দুই রাকাত আলাদা নামাজ। এজন্য উত্তম হল এর প্রথম বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা পড়া। এবং তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর পর সানা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সুরা ফাতেহা শুরু করা। শুধু তাশাহুদ পড়লে এবং সানা ও আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছেড়ে দিলেও কোনো সমস্যা নেই।

পক্ষান্তরে সুন্নাতে মুয়াক্কাদা নামাজের প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়লে সাহু সিজদা আবশ্যক হবে।

যেহেতু ৪ রাকাত বিশিষ্ট সুন্নতে গাইরে মুয়াক্কাদা নামাজের উভয় বৈঠক শেষ বৈঠক গণ্য হয়। তাই প্রথম বৈঠক ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যাবে। পক্ষান্তরে সুন্নাতের মুয়াক্কাদা নামাজে প্রথম বৈঠক ছুটে গেলে সাহু সিজদা দিলে নামাজ হয়ে যাবে।

সূত্র: আল বাহরুর রায়েক, ৩/৬, ফাতাওয়া শামি, ২/১৬

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *