গুলি করে কুরবানীর পশু মারা যাবে কিনা

প্রশ্ন: কোরবানির পশু যদি আক্রমণাত্মক হয় তাহলে গুলি করে মারা যাবে কিনা? এবং সেটি খাওয়া জায়েজ হবে কিনা?

উত্তর: আক্রমণাত্মক হওয়ার কারণে পশুকে গুলি করা যাবে না। বর্তমানে এমন অনেক মানুষ রয়েছে যারা কৌশল অবলম্বন করে বড় বড় আক্রমণাত্মক পশু কাবু করে ফেলে। আপনি এমন কারো সহায়তা নিতে পারেন। এভাবে বিনা কারণে পশুকে কষ্ট দেওয়া জায়েয হবে না। তবে যদি কোন পশু অতিরিক্ত আক্রমণাত্মক হয় এবং কোন কৌশলেই কাবু না হয় কিংবা মানুষের নিরাপত্তার শংকা তৈরি হয় সেক্ষেত্রে গুলি করা যাবে। কিন্তু পশু মারা যাওয়ার পূর্বেই শারঈ পদ্ধতিতে জবাই করতে হবে। জবাই করার পূর্বে পশু মারা গেলে তার গোশত হালাল হবে না।

উল্লেখ্য, তীর আর বুলেটের মাসআলা এক নয়। কেননা বুলেট সাধারণত ধারালো হয় না। যদি বুলেটের মাথা তীরের মত ধারালো হয় তাহলেই শুধুমাত্র তা তীরের হুকুমে যাবে। সেক্ষেত্রে বিসমিল্লাহ বলে গুলি করলে সেটি খাওয়া জায়েজ হবে। এমতাবস্থায় গুলি করার পর যদি পশুকে জবাই করার সুযোগ না পাওয়া যায় তবুও খাওয়া জায়েজ হবে। তবে জীবিত পাওয়া গেলে সাথে সাথে জবাই করতে হবে। জীবিত পাওয়ার পরও জবাই না করলে খাওয়া হালাল হবে না।

সূত্র: ফাতাওয়া রহিমিয়া ১০/৬৮

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *