প্রশ্ন: কুরবানীর পশু কি নিজ হাতে জবাই করতে হবে?
উত্তর: জরুরী নয়, তবে যারা জবাই পারে তাদের জন্য নিজ হাতে জবাই করা উত্তম।
আনাস রা. বলেন
ضَحّٰى النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِه
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি সাদাকালো রঙের শিংওয়ালা ভেড়া নিজ হাতে কুরবানী করেন। (বুখারী ৫৫৬৫)
যারা পারে না, তারা নিজ হাতে করতে গেলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সুতরাং তারা অন্যের হাতে জবাই করাবে।
হাদীসে এসেছে
ثُمَّ انْصَرَفَ إِلَى الْمَنْحَرِ فَنَحَرَ ثَلاَثًا وَسِتِّينَ بِيَدِهِ ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَرَ
(রাসূল সা.)অতঃপর সেখান থেকে কুরবানীর স্থানে এলেন এবং নিজ হাতে তেষট্টিটি পশু জবাই করলেন। অত:পর আলী রা.কে [দায়িত্ব] দিলেন, তিনি বাকিগুলো জবাই করেন {মুসলিম ২৮৪০, ইবনে মাজাহ ৩০৭৬}
(সূত্র: আল বাহরুর রায়িক ৮/২০৪)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)
এই দূর্বল লেখকের ব্যক্তিগত মত হলো, নিজ হাতে করা ও অন্যের হাতে করা উভয়টা একই। কোনোটা উত্তম-অনুত্তম নয়। কেননা রাসূল নিজ হাতে যেমন জবাই করেছেন, অন্যের হাতেও জবাই করিয়েছেন।