সামর্থ্যবানের কুরবানীর পশু হারিয়ে যাওয়ার পর পাওয়া গেলে

প্রশ্ন: আমার উপর কুরবানী ওয়াজিব। আমি কুরবানীর নিয়তে একটি পশু ক্রয় করেছিলাম, কিন্তু সেটি হারিয়ে যায়। পরবর্তীতে আরেকটি পশু ক্রয় করি, কিন্তু এরমধ্যেই প্রথম পশুটি খুঁজে পাওয়া যায়। এক্ষেত্রে কি উভয় পশু কুরবানী করতে হবে নাকি একটি করলেই চলবে?

উত্তর: সমর্থ্যবানের উপর একটি পশু (বড় পশুতে এক ভাগ) ওয়াজিব। অতএব সে যে কোন একটি পশু কুরবানী করলেই চলবে। কিন্তু উত্তম হল উভয়টি কুরবানী দেওয়া।

সূত্র: আল বাহরুর রায়িক ২২/৫০

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *