প্রশ্ন: এক ব্যক্তি আমাদের কাছে এসে বলে যে, “আমি আমার স্ত্রীকে তিন তালাক দিয়েছি।” পরবর্তীতে তাকে জিজ্ঞেস করলে সে বলে “দুষ্টামি করে বলেছিলাম।” এমতাবস্থায় হুকুম কী?
উত্তর: কেউ যদি ঠাট্টা করে তালাকের স্বীকারোক্তি দেয় অথবা অন্য যেকোনো কারণে মিথ্যা স্বীকারোক্তি দেয় তাহলে দিয়ানাতান তালাক হবে না। অর্থাৎ বাস্তবিকপক্ষে তালাক হবে না। কাজাআন তালাক পতিত হবে। অর্থাৎ আদালত বা সালিশের দৃষ্টিতে তালাক পতিত হয়ে যাবে।
সূত্র: ইমদাদুল মুফতীন ৫৮১
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)