তিন তালাক একত্রে দিলে হুকুম

প্রশ্ন: তিন তালাক একত্রে দিলে কয় তালাক পতিত হবে?

উত্তর: তিন তালাক একত্রে দেওয়া খিলাফে সুন্নাত এবং গুনাহের কারণ। তবে এক্ষেত্রে তিনও তালাক পতিত হবে। এটি চার মাজহাবের সকল ইমামের মত।

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: (وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ، وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ) [البقرة: ٢٢٨] الْآيَةَ، ” وَذَلِكَ أَنَّ الرَّجُلَ كَانَ إِذَا طَلَّقَ امْرَأَتَهُ، فَهُوَ أَحَقُّ بِرَجْعَتِهَا، وَإِنْ طَلَّقَهَا ثَلَاثًا، فَنُسِخَ ذَلِكَ، وَقَالَ: (الطَّلَاقُ مَرَّتَانِ)
ইবনু ’আব্বাস (রাযি.) সূত্রে বর্ণিত। আল্লাহর বাণীঃ ’’তালাকপ্রাপ্তা নারী যেন তিন হায়েজ পর্যন্ত নিজেদেরকে বিরত রাখে এবং আল্লাহ তাদের গর্ভে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা বৈধ নয় …’’ এ আয়াত অবতীর্ণ হওয়ার প্রসঙ্গ হলো, (আগে) কেউ স্বীয় স্ত্রীকে তালাক দিয়ে তাকে পুনরায় ফিরিয়ে আনার অধিকারী হতো, এমনকি তাকে তিন তালাক দেয়ার পরও। অতঃপর এ বিধান রহিত করে আল্লাহ বলেছেনঃ ’’তালাক দুই বার…।’’ (আবু দাউদ ২১৯৫)

সূত্র: ইমদাদুল মুফতীন ৫৭৭, উমদাতুল কারী ৯/৫৩৮,

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *