প্রশ্ন: কুররবানীর পশুর গোবর চুলা জ্বালানো ইত্যাদি কাজের জন্য কেউ নিতে পারবে?
উত্তর: কুররবানীর পশু যদি নিজে নিজে চরে খায় তাহলে তার থেকে যেকোনো ধরনের উপকার গ্রহণ করা নাজায়েজ। তবে যাকাতযোগ্য দরিদ্রদের গোবর নেয়ার অনুমতি দিতে পারবে। আর যদি পশুকে কুরবানীদাতা নিজের খরচে খাওয়ায় তাহলে গোবর নিজের কাজেও লাগাতে পারবে, বিক্রিও করতে পারবে।
সূত্র: সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/৩০১, বাদাঈ ৫/৭৮
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)