প্রশ্ন: বর্তমানে তারাবিহর নামাজে অত্যন্ত দ্রুততার সাথে তিলাওয়াত করতে দেখা যায়। এ ব্যাপারে ইসলাম কী বলে?
উত্তর: সাধারণ নামাজের চেয়ে দ্রুততার সাথে তারাবিহর নামাজে তিলাওয়াত করার সুযোগ রয়েছে। সাহাবায়ে কেরাম থেকে দ্রুততার সাথে তিলাওয়াতের বর্ণনা পাওয়া যায়, শর্ত হলো মাখরাজ ও তাজবিদ ঠিক রাখতে হবে। এত দ্রুত তেলাওয়াত করা জায়েজ নেই যাতে শব্দের মাখরাজ পরিবর্তন হয়ে যায় অথবা শ্রোতাদের জন্য বোঝা অসম্ভব হয়ে যায়, এভাবে তিলাওয়াত করলে সওয়াবের বদলে গুনাহ হবে।
দ্রুত: ফাতাওয়া আলমগীরী ১/১১৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)