নারীর লজ্জাস্থানে আঙ্গুল প্রবেশ করালে রোযা ভাঙবে কিনা

প্রশ্ন: নারীর লজ্জাস্থানে আঙ্গুল বা লাঠি জাতীয় কিছু প্রবেশ করালে রোযা ভাঙবে কিনা?

উত্তর: যদি আঙ্গুল বা লাঠি জাতীয় বস্তু ভেজা থাকে তাহলে রোজা ভেঙ্গে যাবে।

আর যদি শুকনা থাকে তাহলে উত্তেজনার সাথে মনি বের হলে রোজা ভেঙ্গে যাবে।

মনি বের না হলে কী হুকুম সে ব্যাপারে ফুকাহায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে।

খুলাসা কথা হলো, যদি চিকিৎসা ইত্যাদির প্রয়োজনে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। যদি যৌন আনন্দের উদ্দেশ্যে এটি করা হয় এবং নারী উত্তেজিত না হয় তাহলেও রোজা ভাঙবে না। তবে নারী উত্তেজিত হলে সতর্কতা-মূলক মত অনুযায়ী রোজা ভেঙ্গে যাবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ২/৩৯৭

هذا مني وإنما العلم عند الله 

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *