উত্তেজনার পর শাদা তরল বের হলে গোসলের হুকুম

প্রশ্ন: কেউ যদি নারীঘটিত চিন্তার কারণে অথবা যৌনাঙ্গ নাড়াচড়ার কারণে উত্তেজিত হয়। তারপর পেশাব করতে গিয়ে দেখে যে শাদা তরল বের হচ্ছে। তাহলে গোসল করতে হবে কিনা?

উত্তর: মজি সাদা এবং পাতলা হয়ে থাকে। এটি উত্তেজনার সময় বের হয়। আর তা বের হওয়ার পর উত্তেজনা প্রশমিত হয় না। বরং বৃদ্ধি পেতে পারে। ওদি পেশাবের আগে পরে কোন কারণ ছাড়াই বের হয়। আর মনি বের হয়ে গেলে উত্তেজনা প্রশমিত হয়ে যায়।

প্রশ্ন দ্বারা বোঝা যায়, এটি হয়তো মজি অথবা ওদি। সুতরাং এক্ষেত্রে গোসল আবশ্যক হবে না। যদি সতর্কতামূলক গোসল করে নেয় তাহলে ভালো।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৬৫

هذا مني وإنما العلم عند الله 

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *