প্রশ্ন: নারীর লজ্জাস্থানে আঙ্গুল বা লাঠি জাতীয় কিছু প্রবেশ করালে গোসল ফরজ হবে কিনা?
উত্তর: যদি আঙ্গুল বা লাঠি জাতীয় কিছু প্রবেশ করানোর কারণে উত্তেজনার সাথে মনি বের হয় তাহলে গোসল ফরজ হবে।
যদি পিছনের লজ্জাস্থানে প্রবেশ করানো হয় তাহলে গোসল ফরজ হবে না।
সামনের লজ্জাস্থান দিয়ে প্রবেশ করানোর পর মনি বের না হলে কী হুকুম সে ব্যাপারে ফুকাহায়ে কেরামের মাঝে মতভেদ রয়েছে।
খুলাসা কথা হলো, যদি চিকিৎসা ইত্যাদির প্রয়োজনে প্রবেশ করানো হয় তাহলে গোসল ফরজ হবে না। যদি যৌন আনন্দের উদ্দেশ্যে এটি করা হয় এবং নারী উত্তেজিত না হয় তাহলেও গোসল ফরজ হবে না। তবে নারী উত্তেজিত হলে গোসল করে নিবে।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৬৬
هذا مني وإنما العلم عند الله
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)