উত্তেজনার সময় আটকে দেয়া বীর্য পরে বের হলে গোসলের হুকুম

প্রশ্ন: হস্তমৈথুনের পর বীর্য বের হওয়ার সময় আমি আটকে দেই। তারপর উত্তেজনা শেষ হয়ে গেলে কখনো মনি বের হয়। কখনো বের হয় না৷ এমতাবস্থায় গোসল ফরজ হবে কিনা?

উত্তর: হস্তমৈথুন গুনাহের কাজ। অতএব এটি ছাড়ার আপ্রাণ চেষ্টা করতে হবে।

উত্তেজনার সাথে মূল থলে থেকে বীর্য রিলিজ হলেই গোসল ফরজ হয়ে যায়। চাই বের হওয়ার সময় উত্তেজনা থাকুক অথবা না থাকুক। এটা ইমাম আবু হানিফা ও মোহাম্মদ রহিমাহুমাল্লাহর মত। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহর মতে উত্তেজনা প্রশমিত হওয়ার পর বীর্য বের হলে গোসল ফরজ হয় না। তবে শামী র. প্রথম মতটিকে সতর্কতা-মূলক প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ গোসল ফরজ হবে। তবে সফর, প্রচন্ড ঠান্ডা ইত্যাদির সময় প্রথম মতটির উপর আমল করা যাবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৬০

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *