চর্মরোগে আক্রান্ত পশুর দ্বারা কুরবানীর হুকুম

প্রশ্ন: চর্মরোগে আক্রান্ত পশু দ্বারা কুরবানী করা জায়েজ হবে কিনা?

উত্তর: চর্মরোগ যদি এমন হয় যে তা শুধু চামড়ার উপর দিকেই থাকে, তার কারণে গোশত ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সে পশু দ্বারা কুরবানী করা যাবে। আর যদি গোশতও ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং তা বেশি মাত্রায় হয়, তাহলে সামর্থ্যবানের জন্য ওই পশু দ্বারা কুরবানী জায়েজ হবে না। তবে অসমর্থ্য ব্যক্তি যদি ক্রয় করে থাকে, কেনার পর রোগাক্রান্ত হয়ে যায় তবুও তাকে সেই পশুর দ্বারাই কুরবানী করতে হবে।

সূত্র: ফাতাওয়া আলমগীরী ৫/২৯৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *