কুরবানীর পর যদি পশুর গোশত খারাপ বের হয়

প্রশ্ন: এক ব্যক্তি সুস্থ পশু কুরবানী করেছে। বাইরে থেকে কোন রোগ বোঝা যায়নি। কিন্তু জবাইয়ের পর গোশত খারাপ পাওয়া গেছে। মনে হচ্ছে ভিতরগত কোন রোগ ছিল। এক্ষেত্রে কি কুরবানী হবে?

উত্তর: যদি বাস্তবিক পক্ষেই বাহ্যিকভাবে পশুটি সুস্থ বা ত্রুটিমুক্ত থেকে থাকে, তাহলে কুরবানী হয়ে গিয়েছে।

উল্লেখ্য, গোশত খাওয়ার বাধ্যবাধকতা নেই, রুচি না হলে না খেতে পারেন।

ফাতাওয়া শামিতে এসেছে والمستحب أن يكون سليما عن العيوب الظاهرة পশু বাহ্যিক ত্রুটি থেকে মুক্ত থাকাই যথেষ্ট।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *