প্রশ্ন: মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তি ও অন্যান্য এলান জায়েজ আছে কিনা?
উত্তর: মসজিদের মাইক যদি মসজিদের ফান্ডের টাকা থেকে কেনা হয়ে থাকে অথবা কেউ শর্তহীনভাবে দান করে থাকে তাহলে তাতে মসজিদ ও নামায সংশ্লিষ্ট বিষয় ব্যতীত অন্য কিছু এলান করা জায়েজ হবে না। সুতরাং জানাজার নামাজের সময় ইত্যাদি ঘোষণা করা যাবে। যদি কোন জিনিস মসজিদে পাওয়া যায় তাহলে সেটিও এলান করতে পারবে। যদি কোন মানুষ হারিয়ে যায় তাহলে মানবজীবনের গুরুত্ব বিবেচনা করে ফুকাহায়ে কেরাম এর এলানও জায়েজ বলেছেন।
এছাড়া মসজিদে অন্য কোন এলান জায়েজ নেই।
তবে যদি মাইক দানকারী ব্যক্তি দান করার সময় বলে থাকে যে, এতে আজান ছাড়াও অন্যান্য বিষয়ক ঘোষণা দেয়া যাবে অথবা এতদুদ্দ্যেশ্যে আলাদা মাইক-স্পিকার কেনা হয় তাহলে তাতে অন্যান্য এলান দেয়া জায়েজ হবে। শর্ত হলো, মাইক, স্পিকার এবং ঘোষণাদাতা সবকিছু মসজিদের বাইরে থাকতে হবে।
সূত্র: আপকা মাসাঈল আউর উনকা হল ৩/২৬১
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)