প্রশ্ন: কুকুর যদি কোন পাত্রে মুখ দেয় তাহলে সেটাকে কিভাবে পবিত্র করবে?
উত্তর: যদি কোথাও কুকুর মুখ দেয় অর্থাৎ তার লালা লেগে যায় তাহলে সেটি অন্তত তিনবার ধুতে হবে।
রাসূল সা. বলেছেন
إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَأَهْرِقْهُ ، ثُمَّ اغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ
কুকুর পাত্রে মুখ দিলে তোমরা তার মধ্যকার বস্তু ফেলে দাও এবং পাত্রটি তিনবার ধৌত করো। (দারাকুতনি ১৯২)
তবে সাতবার ধোয়া উত্তম
কেননা অপর এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُرِقْهُ ثُمَّ لْيَغْسِلْهُ سَبْعَ مِرَارٍ
তোমাদের কারো পাত্রে যখন কুকুরে মুখ দিবে তখন সে যেন পাত্রের বস্তু ফেলে দেয়। তারপর পাত্রটি সাতবার ধুয়ে ফেলে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)