প্রশ্ন: স্বামী স্ত্রীর যৌনাঙ্গ মিলিত হওয়ার পর যদি মনি বের না হয় তাহলে গোসল করতে হবে কি?
উত্তর: মনি বের হোক বা না হোক পুরুষের যৌনাঙ্গের অগ্রভাগ স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করানোর মাধ্যমে গোসল ফরজ হয়ে যায়।
রাসূল সা. বলেছেন
إِذَا جَاوَزَ الْخِتَانُ الْخِتَانَ وَجَبَ الْغُسْلُ
এক লজ্জাস্থান অপর লজ্জাস্থানে প্রবেশ করলে গোসল ওয়াজিব হয়ে যায়। (তিরমিজি ১০৯, সহীহ)
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৫৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)