প্রশ্ন: যে ব্যক্তির হাত কাটা বা হাত নেই সে কিভাবে অজু করবে?
উত্তর: সে সুযোগ থাকলে অন্যের সাহায্য নিয়ে অজু করবে। হাতের কনুইয়ের নিচে যতটুকু অংশ থাকবে ততটুকু ধুয়ে নেবে। যদি কনুই পর্যন্ত কাটা থাকে তাহলে হাত ধোয়ার হুকুম থাকবে না।
আর যদি অজু করিয়ে দেওয়ার মত কেউ না থাকে তাহলে তায়াম্মুম করবে। এক্ষেত্রে তায়াম্মুমের নিয়ত করে চেহারা ও হাত মাটি বা মাটি জাতীয় জিনিসের সাথে যথাসম্ভব লাগাবে।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/২৫৩
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)