পাক বস্তু মিশ্রিত হয়ে যদি পানির নাম বদলে যায়

প্রশ্ন: পানিতে যদি কোন পাক বস্তু মিশ্রিত হয়ে পানির নাম বদলে যায়। কিন্তু পানির তরলতা ও প্রবাহ বাকি থাকে। তাহলে তা দ্বারা অজু হবে কিনা?

উত্তর: যদি পানির নাম বদলে যায়। এবং এমন জিনিসে পরিণত হয়ে যায়, যা সাধারণত মানুষ পরিষ্কার, পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করে না – তাহলে অজু হবে না। যেমন খেজুর গাছের রস, আখের রস, তরমুজের রস, গোলাবজল, ঝোল ইত্যাদি দ্বারা অজু হবে না। চাই পানির তিন বৈশিষ্ট্যের কোন বৈশিষ্ট্যে পরিবর্তন আসুক বা না আসুক। অথবা পানির তরলতা ও প্রবাহ বাকি থাকুক বা না থাকুক।

তবে গরম পানি দ্বারা অজু হবে। এবং যে পানিতে কোন কিছু মিশ্রিত করা হয়েছে পানি পরিষ্কারের উদ্দেশ্যে, তা দ্বারাও অজু হবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৮১

هذا مني وإنما العلم عند الله 

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *