বন্ধকি বস্তু বন্ধক-গ্রহীতাকে ভাড়া দেওয়া যাবে কিনা

প্রশ্ন: আমার চাষ করা জমিতে ফলন শুরু হয়েছে। এমতাবস্থায় জমি বন্ধক দিতে চাচ্ছি। এভাবে শর্ত করা হয়েছে যে, ফসল ফলাতে যত টাকা খরচ হয়েছে তা বন্ধক-গ্রহীতা প্রদান করবে। অতঃপর বন্ধক স্বরূপ জমি গ্রহণ করবে। এরপর যদি বন্ধক-গ্রহীতা জমি চাষ করতে চায় তাহলে উপযুক্ত ভাড়া প্রদান করবে। তারপর আমি জমি ফিরিয়ে নেয়ার সময় যে পরিমাণ টাকা নিয়েছিলাম সে পরিমাণ টাকা পরিশোধ করে জমি ফিরিয়ে নিবো।

উত্তর: এই পদ্ধতি জায়েজ নেই। বন্ধক-গ্রহীতা বন্ধকী বস্তু ভাড়া নিতে পারে না।

প্রশ্নোক্ত সূরুতে জায়েজ পদ্ধতি হলো, আপনার জমির ফসল ওই ব্যক্তি ক্রয় করে নিবে। তারপর আপনাকে সে ঋণ দিবে। তারপর সে ওই জমি চাষ করতে চাইলে আপনার কাছ থেকে ভাড়া/বর্গা নিবে।

ঋণ আদান-প্রদানের সময় বর্গার চুক্তির শর্ত করা যাবে না। সেটি আলাদা বিষয়, যা আপনার মর্জির উপর নির্ভর করবে।

আরেকটি সূরত হলো, যতদিনের জন্য আপনি বন্ধক রাখতে চেয়েছিলেন ততদিনের জন্য জমি বর্গা দিয়ে দিন। ধরে নিলাম এর মেয়াদ ৫ বছর। এই পাঁচ বছরের সম্পূর্ণ ভাড়া অগ্রিম তার থেকে নিয়ে নিতে পারেন। যদি সে পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই ভাড়া বাতিল করে দেয় সেক্ষেত্রে আপনি আনুপাতিক হারে বাকি টাকা ফেরত দিয়ে দিবেন।

বর্গার ক্ষেত্রে আপনাকে ন্যায্যমূল্য দিতে হবে। এমনকি আপনি ছাড় দিতে চাইলেও বেশি ছাড় দিতে পারবেন না।

মোটকথা এখানে মূলনীতি হলো, বন্ধক-গ্রহীতা ঋণ দেওয়ার মাধ্যমে কোন ধরনের সুবিধা নিতে পারবে না। এমনকি সেটি আপনি দিতে চাইলেও।

সূত্র: বুখারী নং ১৪৮৬, ফাতাওয়ায়ে শামী ৪/৫৫৬,

هذا مني وإنما العلم عند الله 

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *