প্রশ্ন: নামাজের পর সালাম ফিরিয়ে মাথায় হাত রেখে আস্তাগফিরুল্লাহ বলার হুকুম কী?
উত্তর: নামাজের পর তিনবার আস্তাগফিরুল্লাহ পড়া আল্লাহর রাসুল থেকে প্রমাণিত। তবে আস্তাগফিরুল্লাহ বলার সময় তিনি মাথায় হাত রাখতেন না। তিনি যে দোয়া পড়ার সময় মাথায় হাত রাখতেন তা নিম্নে উল্লেখ করা হলো
بسم الله الذي لا إله ألا هو الرحمن الرحيم اللهم أذهب عني الهم والحزن
সূত্র: আদ দুয়া লিত্তাবরানি নং ৩৬০
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)