চার রাকাত বিশিষ্ট নামাযে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে

প্রশ্ন: আমি আসর নামাযের শেষ বৈঠকের পর ভুলক্রমে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যাই। স্মরণ হওয়ার পর আরো দুই রাকাত যুক্ত করে ছয় রাকাত পড়তে চেয়েছিলাম যাতে চার রাকাত আসর ও দুই রাকাত নফল হয়। কিন্তু হঠাৎ মনে পড়ে যে আসরের পর নফল নেই। এজন্য পঞ্চম রাকাতে বৈঠক করে সাহু সিজদা দেই। এক্ষেত্রে কি আমার নামাজ শুদ্ধ হয়েছে? পঞ্চম রাকাতের হুকুম কী? ।

উত্তর: উক্ত মাসআলায় পঞ্চম রাকাতে সিজদার আগে যদি স্মরণ হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ বৈঠক করে সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করা উচিত ছিল। আর যদি পঞ্চম রাকাতের সিজদার পর স্মরণ হয়ে থাকে তাহলে আরো এক রাকাত যুক্ত করে ছয় রাকাত পড়া উচিত ছিল, যার মধ্যে আসর চার রাকাত এবং দুই রাকাত নফল হতো। যেহেতু আপনি এমনটা করেননি বরং পাঁচ রাকাত পড়েছেন তাই চার রাকাত আসর হবে এবং পঞ্চম রাকাত নিরর্থক গণ্য হবে।

উল্লেখ্য আসরের পর ইচ্ছাকৃতভাবে নফল শুরু করা নিষিদ্ধ, কিন্তু উল্লেখিত সুরতে অনিচ্ছাকৃতভাবে নফলের প্রথম রাকাত অর্থাৎ পঞ্চম রাকাত শুরু করা হয়েছিল, তাই এখানে ষষ্ঠ রাকাত মিলানোতে কোন সমস্যা ছিল না।

সূত্র: ফাতাওয়া আলমগীরী ১/১২৯

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *