প্রশ্ন: আমাদের এলাকায় মহিলারা একত্রিত হয়ে মাঝেমধ্যে সালাতুত তাসবীহ নামাজ পড়ে থাকে। এভাবে মহিলাদের জামাতের সাথে সালাতুত তাসবীহ আদায় করা বৈধ হবে কি?
উত্তর: সালাতুত তাসবীহ নফল নামাজ, আর নফল নামাজ ঘোষণা দিয়ে জামাতের সাথে আদায় করা পুরুষের জন্যও মাকরূহে তাহরীমী। উপরন্তু মেয়েদের জন্য বাইরে গিয়ে জামাতে অংশগ্রহণও মাকরুহে তাহরীমী। সুতরাং মেয়েদের জন্য এভাবে বাইরে গিয়ে নামায আদায় করা উচিত হবে না। তাদের উচিত নামাযের নিয়মকানুন শিখে নিজ ঘরে একাকি নামায আদায় করা।
(ফাতাওয়া শামী, ২য় খন্ড: ৩০৫ পৃ.)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)
তবে এই লেখকের ব্যক্তিগত অভিমত হলো, মেয়েরা চাইলে পরিপূর্ণ পর্দা রক্ষা করে মসজিদে গিয়ে নামায পড়তে পারে। এটি মাকরুহ হবে না।