নামাযে পুরুষ ইমামের জন্য নারীর লোকমা গ্রহণের বিধান

প্রশ্ন : আমরা বাসায় মাহরাম সদস্যদের নিয়ে তারাবিহর নামাজ পড়তাম। অনেক সময় পুরুষ ইমামের কেরাতে ভুল হলে নারী সদস্যগণ সংশোধন (লোকমা) করে দিত। এ ব্যাপারে হুকুম কী? আমাদের নামাজ কি সহীহ হয়েছে?

উত্তর: যদি জামাতে নারীগণ থাকে এবং ইমামকে সংশোধন করার মতো কোনো পুরুষ না থাকে অথবা থাকা সত্ত্বেও বেখেয়ালি ইত্যাদির কারণে সংশোধন না করে, তখন নারীগণের করণীয় হলো তারা বাম হাতের পিঠের ওপর ডান হাত দিয়ে তালি দিবে,এভাবে ইমামকে ভুলের ব্যাপারে সচেতন করবে। তবু যদি ইমাম ভুল শোধরাতে না পারে তার উচিত রুকুতে চলে যাওয়া এবং পরবর্তী সময়ে শুদ্ধভাবে পড়ে নেওয়া। মহিলাদের জন্য উঁচু আওয়াজে সংশোধন (লোকমা) করানো উচিত নয়। অবশ্য এর দ্বারা নামায ভঙ্গ হয় না

সুতরাং প্রশ্নে উল্লেখিত অবস্থায় নারী কর্তৃক উচ্চস্বরে লোকমা দেয়ায় নামাজ নষ্ট হয়নি। তবে ভবিষ্যতে এরূপ করা না উচিত।

সূত্র: ফাতাওয়া শামি, ১/৫৬৬

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *