প্রশ্ন: যদি ইমাম সাহেব তারাবিহর নামাজে তিলাওয়াতের তারতীব ঠিক না রাখে তাহলে কী হুকুম?
উত্তর: তারতিব দ্বারা যদি আগে-পরে করা উদ্দেশ্য হয়, যেমন প্রথমে সূরা নাস পড়লো অতঃপর সূরা ফালাক – তাহলে ফরজ নামাজে তা মাকরূহে তাহরীমী হবে ও নফল নামাজে অনুত্তম। তবে উভয় অবস্থাতেই সাহু সিজদা আবশ্যক হবে না। কেননা তরতীব রক্ষা করা কিরাতের ওয়াজিব, নামাজের ওয়াজিব নয়।
তারতীব রক্ষা দ্বারা যদি উদ্দেশ্য হয় ছোট ছোট সূরায় ধারাবাহিকতা বজায় রাখা। যেমন প্রথম রাকাতে সূরা ফীল পড়লে দ্বিতীয় রাকাতে কুরাইশ না পড়ে তৎপরবর্তী সূরাগুলোর মধ্য থেকে কোন সূরা পড়া – তাহলে হুকুম হলো ফরজ নামাজে ২ রাকাতে ২ সূরার মাঝখানে ইচ্ছাকৃত ১ টি সূরা ছেড়ে দেওয়া মাকরুহে তানজিহী, তবে যদি একের অধিক সূরা ছেড়ে দেয় তাহলে সমস্যা নেই। নফল নামাজে এই তারতিব রক্ষা করা জরুরি নয়।
যেহেতু তারাবিহর নামাজ নফলের হুকুমে, তাই উল্লেখিত প্রশ্নে তারতিব রক্ষা করা জরুরি নয়, তবে উত্তম।
সূত্র: আল বাহরুর রায়েক ২/১০২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)