প্রশ্ন : প্রথম রাকাতে সূরাহ নাসর ও দ্বিতীয় রাকাতে সূরা লাহাব পড়া জায়েজ হবে কি? যেখানে সূরা লাহাব পরিমাণে বড় ।
উত্তর: ২ সূরার মধ্যে যদি ব্যবধান অল্প হয় তাহলে সমস্যা নেই। যদি দ্বিতীয় সূরা প্রথম সূরার দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে বড় হয় তাহলে মাকরুহ হবে। সুতরাং প্রথম রাকাতে সূরা নাসর ও দ্বিতীয় রাকাতে সূরা লাহাব পড়তে কোন সমস্যা নেই।
সূত্র: ফাতাওয়া শামি, ১/৫৪৩
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)