ইমামকে রুকুতে পেলে কতটুকু সময় কিয়াম করবে
প্রশ্ন : জামাত চলাকালীন কেউ মসজিদে এসে ইমামকে রুকুতে পেলে সে রুকুতে যাওয়ার পূর্বে কতটুকু কিয়াম করবে?
উত্তর: যদি কেউ মসজিদে এসে ইমামকে রুকুতে পায় তাহলে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে হাত বাঁধবে, অতঃপর রুকুতে যাবে। যদি তাকবীরে তাহরীমা বলে হাত না বাঁধে ; সমস্যা নেই। তাকবীরে তাহরীমা বলতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময় দাঁড়িয়ে থাকার দ্বারা কিয়াম আদায় হয়ে যাবে।
সূত্র: ফাতাওয়া শামি, ১/৪৪৪)
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)