ইমাম বৈঠকে থাকাকালীন কেউ জামাতে শরিক হলে তাশাহুদ পড়বে কিনা 

প্রশ্ন : ইমাম সাহেব বৈঠকে থাকাকালীন কেউ জামাতে শরিক হলে তাকে কি তাশাহুদ পড়তে হবে?

উত্তর: হ্যাঁ, ইমাম বৈঠকে থাকাকালীন কেউ জামাতে অংশগ্রহণ করলে তাকে তাশাহুদ পড়তে হবে। চাই ইমাম প্রথম বৈঠকে থাকুক অথবা শেষ বৈঠকে। যদি কেউ তাশাহুদ শেষ না করে দাঁড়িয়ে যায় তাহলে ওয়াজিব তরক করার কারণে  মাকরূহে তাহরীমী হবে। যদি মুক্তাদী প্রথম বৈঠকে শরিক হওয়ার সাথে সাথে ইমাম তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তাহলে মুক্তাদী তাড়াতাড়ি  তাশাহুদ শেষ করে দাঁড়াবে। আর যদি শেষ বৈঠকে মুক্তাদী শরিক হওয়ার সাথে সাথে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলে তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পর মুক্তাদী ধীরেসুস্থে তাশাহুদ শেষ করে পরবর্তী রাকাতের জন্য দাঁড়াবে।

সূত্র: ফাতাওয়া শামি, ১/ ৪৮৬ ফাতাওয়া আলমগীরী, ১/৯০

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *