প্রশ্ন: ২ রাকাত নামাজের মধ্যে ইশরাক ও চাশত উভয়টির নিয়ত করা যাবে কি?
উত্তর: হ্যাঁ করা যাবে। নফল ইবাদতে এক আমলের মধ্যে একাধিক নিয়ত করার সুযোগ রয়েছে। যেমন কেউ ২ রাকাত নফল নামাযে তাহিয়্যাতুল মসজিদ এবং চাশতের নিয়ত করলো। একইভাবে নফল সাদাকা ইত্যাদির ক্ষেত্রেও একাধিক নিয়ত করতে পারবে। কিন্তু এই বিষয়গুলো শুধু সময়-সংকীর্ণতা ইত্যাদির মতো জরুরতের ক্ষেত্রে করা উচিত, সর্বদা নয়।
মনে রাখতে হবে যদি ওয়াক্তের ভিন্নতা থাকে তাহলে একাধিক নিয়ত করতে পারবে না। যেমন কেউ মাগরিব পরবর্তী নামাজে ইশরাকের নিয়ত করল, এটি শুদ্ধ হবে না।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)