পানির ট্যাংক পবিত্র করার পদ্ধতি

প্রশ্ন: পানির ট্যাংকে নাপাকি পতিত হলে কিভাবে পবিত্র করবে?

উত্তর: নাপাকি দৃশ্যমান হয়ে থাকলে তুলে ফেলে দিবে। তারপর যদি সম্ভব হয় সকল পানি বের করে ট্যাংক ধুয়ে ফেলবে। আর যদি সেটা কঠিন হয় তাহলে মোটর ছেড়ে একদিক থেকে পানি প্রবেশ করাবে এবং অপর দিক থেকে বের করতে থাকবে। এই প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ট্যাংক পবিত্র ধরা হবে।

যদি অপর দিক থেকে পানি বের হওয়ার রাস্তা না থাকে তাহলে ট্যাংকের ঢাকনা খুলে দিবে। যখন পানি বের হওয়া শুরু করবে তখনই ট্যাংক পবিত্র গণ্য হবে।

সূত্র: আহসানুল ফাতাওয়া ১/৫১

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *