ইটের খোয়া দিয়ে ইস্তেঞ্জার হুকুম

প্রশ্ন: ইটের খোয়া দিয়ে ইস্তেঞ্জা করা জায়েয আছে কিনা?

উত্তর: ইটের খোয়া দিয়ে ইস্তেঞ্জা করা মাকরুহ। তবে হাতের কাছে অন্য কিছু না থাকলে জায়েয।

সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৫০

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

এই দূর্বল লেখক বলছে, যেহেতু মূল্যবান জিনিস দিয়ে ইস্তেঞ্জা মাকরুহ, তাই ইটের খোয়া ব্যবহারকে মাকরুহ বলা হয়েছে। কিন্তু বর্তমানে প্রায় সব জিনিসেরই মূল্যমান তৈরি হয়েছে। এমনকি মাটির ঢেলা ও পানিরও। টয়লেট টিস্যুও টাকা দিয়ে কিনতে হয়। তাই বর্তমান বাস্তবতায় ইটের খোয়া দিয়ে ইস্তেঞ্জা মাকরূহ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *