প্রশ্ন: হায়েজা নারী কি মসজিদে হারামে প্রবেশ করতে পারবে?
উত্তর: হায়েজা নারী মসজিদে হারাম বা অন্য কোন মসজিদে প্রবেশ করতে পারবে না।
রাসূল সা. বলেছেন
وَجِّهُوا هَذِهِ الْبُيُوتَ عَنِ الْمَسْجِدِ فَإِنِّي لَا أُحِلُّ الْمَسْجِدَ لِحَائِضٍ وَلَا جُنُبٍ
এসব ঘরের দরজা মাসজিদ হতে অন্যদিকে ফিরিয়ে নাও। কারণ ঋতুবতী মহিলা ও নাপাক ব্যক্তির জন্য মসজিদে যাতায়াত আমি অনুমোদন করি না। (আবু দাউদ ২৩২, হাদিসটিকে কেউ সহীহ, কেউ হাসান আর কেউ দূর্বল বলেছেন)
সূত্র: ফাতাওয়ায়ে আলমগীরী ১/৩৮
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)