প্রশ্ন: এক ব্যক্তি জানাবাতের গোসল করার পর জানতে পারে যে, পানি নাপাক ছিল। এমতাবস্থায় কি তার জানাবাতের গোসল হয়েছে? এখন কি মসজিদে প্রবেশ করতে পারবে? কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে?
উত্তর: নাপাক পানি দ্বারা ওয়াজিব গোসল আদায় হয় না। অর্থাৎ জানাবাত দূর হয় না। অতএব এই গোসল দ্বারা মসজিদে প্রবেশ করা অথবা কোরআন তেলাওয়াত করা জায়েজ হবে না।
সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/১৮৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)