প্রশ্ন: পানির ট্যাংকি বা জলাশয়ে নাপাকি পতিত হলে সেই পানির হুকুম কী হবে?
উত্তর: ট্যাংকি অন্তত ২২৫ স্কয়ারফিট (গোল হলে ৫.১৫৮৯ মিটার) হলে তা বেশি পানি গণ্য হবে। আর বেশি পানি নিছক নাপাকি পড়ার দ্বারা নাপাক হয় না। বরং যদি নাপাকির কারণে পানির স্বাদ, ঘ্রাণ, রঙের মধ্য থেকে কোন একটি বৈশিষ্ট্যে পরিবর্তন এসে যায় তাহলে ওই অংশটুকু নাপাক হবে, যতটুকু পানির বৈশিষ্ট্য পরিবর্তন হয়েছে। চাই জলাশয় প্রবহমান ও বিশাল হোক না কেন? আর যদি একটি বৈশিষ্ট্যও পরিবর্তন না হয় তাহলে নাপাক হবে না।
যদি হাউজ বা জলাশয় ছোট হয় তাহলে তা অল্প পানি ধরা হবে এবং তাতে নাপাকি পড়লে পানি নাপাক হয়ে যাবে। চাই নাপাকি অল্প হোক না কেন।
সূত্র: আল বাহরুর রায়িক ১/৭৮
هذا مني وإنما العلم عند الله
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)
هذا مني وإنما العلم عند الله
লিখন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)