নাপাকি ব্যতীত অন্য কারণে পানির বৈশিষ্ট্য পরিবর্তন হলে হুকুম

প্রশ্ন: আমাদের পুকুরের পানির রঙ গ্রীষ্মকালে পরিবর্তন হয়ে যায়। এর পানি পাক নাকি নাপাক? উল্লেখ্য, পুকুরটি বড়।

উত্তর: জলাশয়ের পানি নাপাক হয় পানির তিন বৈশিষ্ট্যের কোন বৈশিষ্ট্যে নাপাকির কারণে পরিবর্তন আসলে। অন্য কারণে পরিবর্তন আসলে নাপাক হয় না। স্থির পানির রঙ পরিবর্তন হওয়াটা সাধারণ ব্যাপার। অতএব প্রশ্নোক্ত সূরতে আপনাদের পুকুরের পানি পাক।

সূত্র: ফাতাওয়ায়ে দারুল উলূম ১/২৪৮

هذا مني وإنما العلم عند الله 

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *