গর্ভপাত হওয়ার পর যে রক্ত বের হয় তার হুকুম কী

প্রশ্ন: গর্ভপাত হওয়ার পর যে রক্ত বের হয় তার হুকুম কী?

উত্তর: যদি বাচ্চা ধারণের চার মাসের ভেতরে গর্ভপাত হয় এবং রক্ত বের হয়, তাহলে তা হায়েজের রক্ত গণ্য হবে। আর যদি চার মাস পর গর্ভপাত হয়ে রক্তপাত হয়, তাহলে তা নেফাসের রক্ত গণ্য হবে।

সূত্র: ফাতাওয়ায়ে শামী ১/২০৩

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)