প্রশ্ন: নফল রোজার নিয়তের সময়সীমা কতটুকু?
উত্তর: শারঈ অর্ধেক বেলা পর্যন্ত নফল রোজার নিয়ত করা যায়।
উল্লেখ্য, শারঈ দিন শুরু হয় সুবহে সাদেক থেকে। এবং শেষ হয় সূর্যাস্তের সময়। সুতরাং একে সূর্যোদয় থেকে হিসাব করা যাবে না।
সূত্র: ফাতাওয়া শামি ২/৩৭৭
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)