তাকবিরে উলার সময়সীমা

প্রশ্ন: কখন নামাযে দাঁড়ালে তাকবিরে উলা পাওয়া যাবে?

উত্তর: হাদিসে তাকবিরে উলার একাধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসে সরাসরি তাকবিরে উলার সময় বেঁধে দেয়া হয়নি। তাই এব্যাপারে উলামায়ে কেরামের একাধিক বক্তব্য পাওয়া যায়। ইমাম আবু হানিফা রহি.র মতে ইমামের তাকবিরের সাথে সাথেই তাকবিরে উলার সময়। ইমাম আবু ইউসূফ ও মুহাম্মাদ রহি.র মতে সানা পড়াকালীন সময়। এছাড়া তিন আয়াত ও সাত আয়াত পরিমাণ সময়ের মতামতও পাওয়া যায়। কেউ কেউ বলেছেন, প্রথম রাকাত পেলেও হবে। ইবনে আবিদীন শামি রহি. যে মতটি প্রাধান্য দিয়েছেন সেটি হলো, সূরা ফাতেহা শেষ হওয়ার আগে নামাযে দাঁড়ানোর সময়টি।

সূত্র: ইমদাদুল ফাতওয়া ১/১৫৭

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে) 

অধমের কাছে মনে হয়, রুকুর তাকবিরের পূর্ব পর্যন্ত তাকবিরে উলার সময়। কেননা নামাযে সেটাই ‍দ্বিতীয় তাকবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *