তরুণ ছেলে মায়ের সাথে ঘুমাতে পারবে কিনা

প্রশ্ন : তরুণ বয়সী ছেলে তার মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে কি? 

উত্তর: না, তরুণ বয়সী ছেলে তার মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না।

রাসূল সা. বলেছেন,
مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين، و اضربوهم عليها وهم أبناء عشر، وفرقوا بينهم في المضاجع

‘সন্তানের বয়স সাত বছর হয়ে গেলে তাকে নামাজের হুকুম দাও। দশ বছর হয়ে গেলে নামাজের জন্য শাসন করো এবং তার বিছানা আলাদা করে দাও।’ (আবু দাউদ ৪৯৫, মুসনাদে আহমাদ ৬৬৮৯)

সুতরাং ১০ বছর বয়স থেকেই ছেলের বিছানা আলাদা করে দিতে হবে। তবে এক কামরায় ঘুমানোতে সমস্যা নেই। যদি স্থান সংকটের কারণে এক বিছানায় শুতে হয় তাহলে মধ্যখানে কোন বস্তু রাখবে।

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (ফিকহে হানাফী অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *