প্রশ্ন: জোহর নামাযের সুন্নাত ওয়াক্ত কী?
উত্তর: সূর্য যখন পশ্চিম দিকে হেলে পড়ে তখন যোহরের ওয়াক্ত শুরু হয়, প্রত্যেক বস্তুর আসল ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে। এই সময়ের মধ্যে জোহর নামাজ পড়া যায়। শীতকালে ওয়াক্তের শুরুর দিকে এবং গ্রীষ্মকালে ওয়াক্তের শেষ চতুর্থাংশে পড়া সুন্নাহ।
আমাদের দেশে জোহর নামায সারাবছর একই সময়ে পড়া হয় যা খিলাফে সুন্নাহ। কোনো কোনো জায়গায় ১৫ মিনিট হেরফের করা হয় যা সুন্নাহ আদায়ের জন্য যথেষ্ট নয়।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)