প্রশ্ন : যদি সাহু সিজদা ওয়াজিব হয় এবং সেজদা না করেই সালাম ফিরিয়ে ফেলে তাহলে সেই নামাজের হুকুম কী?
উত্তর: যদি সাহু সেজদা আবশ্যক হয় এবং ভুলক্রমে সেজদা না করে সালাম ফিরিয়ে ফেলে তাহলে মনে পড়ার সাথে সাথে সেজদা দিয়ে দিবে। অতঃপর তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবে – শর্ত হলো সালাম ফিরানোর পর নামায ভঙ্গকারী কোন কাজ না করা। সালাম ফেরানোর পর নামাজ ভঙ্গকারী কোন কাজ – যেমন পানাহার, কথা বলা, কিবলার দিক থেকে বক্ষ ঘুরিয়ে ফেলা – করে ফেলে তাহলে ওয়াক্তের ভেতর সেই নামাজ পুনরায় পড়া আবশ্যক। ওয়াক্ত পার হয়ে গেলে আর পড়ার সুযোগ নেই। তওবা-ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে।
সূত্র: হাশিয়াতুত তাহতাবি আলা মারিক ফালাহ ১/৩৩৪
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)