মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো সম্পর্কে 

প্রশ্ন: বর্তমান (করোনা মহামারি) পরিস্থিতিতে কিছু কিছু জায়গায় মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হচ্ছে। এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী?

উত্তর: মসজিদ ইবাদতের ঘর। মসজিদে ইবাদাত ব্যতীত অন্যান্য বিষয় নিষিদ্ধ। কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে স্কুল ও অন্যান্য স্থায়ী-অস্থায়ী সরকারি ভবন ব্যবহার করা যেতে পারে। মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো জায়েজ হবে না।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, 
وَأَنَّ ٱلۡمَسَـٰجِدَ لِلَّهِ

“নিশ্চয়ই মসজিদ আল্লাহর জন্য।” (সুরাহ জিন, আয়াত ১৭)

উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *