প্রশ্ন : যদি নামাযে সূরা ফাতেহার কোন আয়াত ছুটে যায় তাহলে কী করনীয়?
উত্তর: ফরজ নামাজের প্রথম দুই রাকাত এবং বেতের, সুন্নত ও নফল নামাজের যে কোনো রাকাতে যদি সুরা ফাতেহার কোন আয়াত ছুটে যায় তাহলে সেজদায়ে সাহু আবশ্যক হবে। সেজদায়ে সাহু ছুটে গেলে ওয়াক্তের ভিতরে পুনরায় নামাজ পড়তে হবে। কিন্তু ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে যদি এরকম হয় তাহলে সেজদায়ে সাহু আবশ্যক হবে না।
সূত্র: ফাতাওয়া শামি,২/১৪৯
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)