প্রশ্ন : মাস্ক পরে নামাজ পড়া জায়েজ হবে কি?
উত্তর: সাধারণভাবে মাস্ক পরে নামাজ পড়া মাকরূহে তাহরীমী। কিন্তু যদি অপারগতার কারণে পরা হয় তাহলে কোন সমস্যা নেই। করোনা ভাইরাসের কারণে যদি মাস্ক পরার প্রয়োজন দেখা দেয় তাহলে অভিজ্ঞ, দ্বীনদার ডাক্তারদের পরামর্শক্রমে মাস্ক ব্যবহার করে নামাজ পড়ায় কোনো ক্ষতি নেই।
সূত্র: ফাতাওয়া শামী, ১/৬৫২
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)