প্রশ্ন: অনেক সময় গম বা আটার মূল্য একেক জায়গায় একেক রকম থাকে। সেক্ষেত্রে কোন জায়গার হিসেব অনুযায়ী ফিতরা আদায় করতে হবে?
উত্তর: যদি গম বা আটার মূল্য একেক জায়গায় একেক রকম থাকে তাহলে আদায়কারী যে স্থানে রয়েছে সেখানকার মূল্য অথবা সবচেয়ে নিকটবর্তী বাজারের মূল্য অনুযায়ী আদায় করবে।
সূত্র: আল বাহরুর রায়েক ২/২৪৬
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)