প্রশ্ন: চাষের জমির উপর কি যাকাত, ফিতরা, কোরবানি আসবে?
উত্তর: চাষের জমি যদি এমন হয় যে, তাতে উৎপন্ন আনাজ তরকারি দিয়ে সাংসারিক ব্যয়ভার নির্বাহ করা হয়। তাহলে ওই পরিমাণ জমি প্রয়োজনীয় গণ্য হবে এবং এর উপর যাকাত, ফিতরা, কুরবানি আসবে না। আর যদি সেই জমির ফসল সাংসারিক ব্যয়ভার নির্বাহের প্রয়োজনের না লাগে অথবা কিছু জমির ফসল লাগে আর কিছু জমির ফসল না লাগে তাহলে যে জমির ফসল না লাগে সেই জমি প্রয়োজনের অতিরিক্ত গণ্য হবে এবং তার উপর যাকাত ফিতরা কোরবানি আসবে।
উত্তর লিখেছেন: উমর ফারূক তাসলিম (হানাফি ফিকহ অনুসারে)